প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, May 24, 2024

স্বপ্নছবি | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

দেবকুমার মুখোপাধ্যায়

স্বপ্নছবি


বাড়িটার সামনে কোন তোরণ ছিল না।
বাড়ির মধ্যেও কোন জোড়হাত নেই
'আসুন বসুন' জাতীয় কোন বাক্যবন্ধ,
কেমন এক ধুলোওড়া ফাঁকা মাঠ।
 
কোথা থেকে এলো এক পরি
নিজের একান্ত ঘরে নিয়ে গেল সংগোপনে,
একটা কেদারা নিয়ে বসাল আমায়
স্মিত মুখে কয়েকটা সুখের গল্প বলে গেল।
 
এই সবই সাময়িক
জাগতিক কোন সমাধান এর থেকে হল না আদৌ,
তবু সেই পরির মুখ, তার কথা
আমাকে আচ্ছন্ন করে আছে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)