প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 23, 2024

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | আমন্ত্রণ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

আমন্ত্রণ


সামনে একটা বিস্তৃত রাত আজ আমাকে ডাকছে
চলো ভোগ করি
দু হাত ভরে আজ দিতে চাই
দু হাত ভরে আজ নিতে চাই
পার্কস্ট্রীটের গোপন অশ্রুবিন্দু এখন ডাকছে
সে তার আত্মজীবনী আমাদের পড়াতে চায়
ফুটপাত আমাকে ডাকছে
গ্রান্ডের গিটার ডাকছে
ভিখিরি ডাকছে
গান ডাকছে আদিগন্তে
কুকুর ডাকছে লেজ নেড়ে
আপোষ ডাকছে নিজের ছায়ার আড়াল থেকে
বন্ধু বলেও ডাকছে কত অস্পষ্ট মুখ
ভাষণ যেমন ডাকছে সরবে
তেমনি আবার
আদর-ও ডাকছে মহা সমারোহে

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)