প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, May 23, 2024

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | সমুদ্র দর্শন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

সমুদ্র দর্শন


বালুকণার থেকেও ছোট ছোট মানুষ
কখনও আমার চোখে উড়ে এসে পড়ে;
চোখের পাতায় বসে,
পায়ের আঙুলেও কামড়ায় তারা।
কখনও কখনও পা বেয়ে ক্রমশ ওপরে ওঠে।
তারা মনে করে তারা এগোচ্ছে।
অবশ্য সত্যি সত্যি কাকে এগোনো বলে
সেটা তো আমরা কেউ জানিনা।
এগোনো পিছোনো আদৌ সম্ভব কিনা
সেসবও অনেক তর্কাতর্কির বিষয়।
যাইহোক পা বেয়ে তারা উঠতে থাকে।
উঠতে উঠতে হাঁটু ছাড়িয়ে যায়।
একসময় তারা আরও কিছুটা ওপরে উঠে আসে।
এসে তারপর
তারা অবাক হয়ে যায়
নিজেদের মধ্যে ফিসফিস করে;
কেউবা আপন মনে ভাবে
এ কোথায় এলাম আমি!
একেই কি তাহলে সমুদ্র বলে?
সমুদ্র তার মানে সত্যি এতবড়!
তারা স্তম্ভিত হয়ে থাকে।
সমুদ্র এতটাও বড় হয়, জানতনা তারা!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)