প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 24, 2024

বাতাসের থেকে বহুদূরে | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়

বাতাসের থেকে বহুদূরে


বুকের আঁচলে ঢাকা পাখি
নির্ভিক ঘুড়ি হয়ে ওড়ে
অলীক লাটাই তখন থাকে আমার হাতে
স্রোতে পাক খাওয়া পালক সুতো ছেড়ে ওঠে শূন্যে
এক অগণ্য নীল সুখে
অনায়াসে সংসারের সারাৎসার
ঝলমল করে মিথ্যে মোহের মতন
সায়াহ্নে অবোধ অর্বাচীনের আঙুল চেপে ধরে ঠোঁটে
চকচকে চোখের অনেক নীচে টলমল করা জলে
ভাসে কথার জোনাকি
আর আমি নিজের হাতেই কবরে শুইয়ে আসি নিজের ভালবাসা
শেষবারের মতো...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)