প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | কবিতাগুচ্ছ | ভাস্কর চক্রবর্তী | মামণি-কে

বাতায়ন/হাপিত্যেশ/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতাগুচ্ছ 

ভাস্কর চক্রবর্তী

মামণি-কে


অনেক দেরি হয়ে গেল। আমার কবিতার খাতা কোথায়?
কোথায় আমাদের সেই পাংখাবাড়ি রোড? 
এ কোন পৃথিবীর সামনে এসে আমি দাঁড়িয়ে আছি মামণি?
কেউ স্মৃতি ভিক্ষা করছে, বিস্মৃতির জন্যে খুশী কেউ,
সেই কবে থেকে, আমি সুখের জন্যে ছুটে চলেছি--
দুঃখ, শ্যাওলার মতো, জড়িয়ে আছে আমাকে
 
আমাকে, শান্তি দাও।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)