প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | হাপিত্যেশ | অভীক মুখার্জী

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

অভীক মুখার্জী

হাপিত্যেশ


কথার পাহাড় মনের ভেতর,
জাবর কাটে সারা দিনভর
নয়তো শুকনো নীরস গদ্য
ইচ্ছে আমার লিখব পদ্য।
সেই আশাতেই লিখতে বসা
আখর পাক মনের ভাষা
ঠিক তখনই বজ্রপাত
লিখতে বসেই অকস্মাৎ
উধাও শব্দ, উধাও ছন্দ
কপাল আমার নেহাতই মন্দ
প্রতীক্ষার নেই তো শেষ
ছন্দ আশায় হাপিত্যেশ।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)