প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | এবং বরষা | ব্রততী পাল

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

ব্রততী পাল

এবং বরষা


বর্ষাও ঠিক প্রেমিকার মতো অধরা, কঞ্জুস!
গ্রীষ্মকালের কাঠফাটা ঠোঁট, আকুতি শোনে কি নারী?
শুষ্ক ধরা, রিক্ত হৃদয়ে উজান তোলো গো রাণী
আকন্ঠ পানে জুড়োক গ্রীষ্ম, জুড়োক প্রেমিকের মন৷
থমথমে দিন, উষ্ণ নিশার অনেক না বলা কথা -
আলিঙ্গনের অলীক স্বপ্নে মাথা কোটে গাছপালা
মুঠো ফোনে ছবি, রিক্ত করবী, মদিরনয়না নারী৷
শুকনো চারা, মরা গাঙ কাঁদে জলের বিন্দু চেয়ে
ডুকরে মরে প্রেমিক হৃদয় স্পর্শসুখের লোভে।
নিজের হাতে পুঁতেছিল চারা কলডাঙার মাঠে৷
স্বপ্নবিলাসী চারহাত যেদিন মিলেছিল উল্লাসে!
অগ্নিবীণায় শান দিয়ে যায় ক্লান্ত একাকী পথিক!
দূর হাতছানি, খোওয়া চিঠিখানি, মনখারাপের বেলা
পড়ন্ত বিকেলে, পোড়ো বাড়ি দেখে চাতক দৃষ্টি মেলে-
এলোমেলো কথা, কিছুটা প্রাপ্তি, রইলো কিছুটা বাকি
শেষমেশ নামুক কালবৈশাখী, উড়িয়ে গুঁড়িয়ে বাসনা।
না মেলা ভাগশেষে কিছুটা মেকি বাকি আর ফাঁকি
আজ মিলেমিশে জোলো আবেগে আপ্লুত হোক কণ্ঠ।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)