প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | একান্তে একা | দেবপ্রসাদ মিশ্র

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

দেবপ্রসাদ মিশ্র

একান্তে একা


তোমার একা থাকার যন্ত্রণায়
কারুর কিচ্ছু যায় আসে না
কাছের মানুষেরা আড়ালে হাসে 
তুমি এভাবে একা হতে চাওনি
তোমার চাওয়াটুকু মান্যতা পেয়ে
ভাবলে এভাবে সুখী হওয়া যায়
সবাইকে দেখো বেশি বেশি করে
বাঁকা চোখে মিশল অবহেলায়
আবারও একান্তে একা হয়ে গেলে!
ঐ দেখো ডালে ডালে চিলচিৎকারে
ভাঙাডানা আহত বিমর্ষ পাখিটিও 
উড়ে যেতে চায় একটু একাকী হতে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)