বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছড়া/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | ছড়া
দীপক রঞ্জন কর
এলো বৈশাখ
বাজাও শাঁখ তোলো সবে ধ্বনি
এলো বৈশাখ শোনো রবির বাণী,
লহ প্রণাম হৃদয়ে সাজাও ঘর
রবি ঠাকুর আছো মনের ভিতর।
আলপনা আঁকো আঙিনার পরে,
গাইব গান সবে অন্তরে অন্তরে।
গ্রীষ্ম বর্ষা বসন্ত শরৎ শীত হেমন্তে
রবি ঠাকুরের ছোঁয়া দিক দিগন্তে।
শ্রদ্ধা নিবেদন মহৎ আয়োজনে
তোমায় রাখি সদা চিন্তনে মননে,
শ্রদ্ধায় নতশিরে করি উদ্যাপন
তোমার শুভ জন্ম দিবস পালন।
এলো বৈশাখ শোনো রবির বাণী,
লহ প্রণাম হৃদয়ে সাজাও ঘর
রবি ঠাকুর আছো মনের ভিতর।
গাইব গান সবে অন্তরে অন্তরে।
গ্রীষ্ম বর্ষা বসন্ত শরৎ শীত হেমন্তে
রবি ঠাকুরের ছোঁয়া দিক দিগন্তে।
তোমায় রাখি সদা চিন্তনে মননে,
শ্রদ্ধায় নতশিরে করি উদ্যাপন
তোমার শুভ জন্ম দিবস পালন।

No comments:
Post a Comment