প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 6, 2024

কবিতাগুচ্ছ | যশোধরা রায়চৌধুরী | সেলফি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

কবিতাগুচ্ছ

যশোধরা রায়চৌধুরী

সেলফি


সেলফি সাম্রাজ্য আমি গঠন করেছি
সেলফি এলাকা আমি করেছি বিস্তার
শেষাবধি সেলফির আত্মরতিকুয়ো
কেটে আমি ঝাঁপ দিয়ে পেয়েছি নিস্তার
 
সেলফিই আজ আমার সর্পে রজ্জু ভ্রম
সেলফিই আপাতত অবগাহনের।
উহাই রজ্জু ও ঘট, আত্মঘাতী যম
সেলফি যদি গ্রুপফি হয়, তো সহমরণে
 
আমরা সবে নেমে যাব, পাঠের আনত
চোখদুটি ফিরে পাব সেলফিমৃত্যু হল
আবার কানের মধ্যে শুনব বচন
হেরে গেলে সেলফির কপট কুতূহলে

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)