বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
অজয় দেবনাথ
রাজরঙ্গ
ফুল ফুটলে ভ্রমর আসে,
গুনগুন করে
ফুলের পছন্দ-অপছন্দের কথা কে ভাবে!
সে নানা রঙে শোভা দেয়, সৌরভ ছড়ায়
একই সঙ্গে ঘটনা এবং
দুর্ঘটনা ঘটে যায়
কখনও অপরিচিত, কখন-বা পরিচিত, অত্যন্ত ঘনিষ্ঠ
নৃশংস হিংস্র পশু সংযম
জানে নাকি!
রাজরোষ কখন কার ওপরে
বর্ষায়
কত নিরপরাধ যুবক অন্ধকূপে তলিয়ে যায়
অবশ্য তখন তারা আর যুবক থাকে না
যুগে-যুগে স্থানভেদে এটাই দস্তুর
আস্তিনে লুকানো অস্ত্রে সাড়ম্বরে বিচরণ করে কেউ
আবার কেউ-কেউ মগজ খাটিয়ে
বহুমূল্য দরে
মগজের রসে মেরুদণ্ড নমনীয় করে
তাদের জন্য রাজসভা, দেবসভা অপেক্ষায় থাকে
শুধু অকালে ঝরে যায়
যে
তার মর্মবেদনা জানতে পারে না কেউ
ফুলের পছন্দ-অপছন্দের কথা কে ভাবে!
সে নানা রঙে শোভা দেয়, সৌরভ ছড়ায়
কখনও অপরিচিত, কখন-বা পরিচিত, অত্যন্ত ঘনিষ্ঠ
কত নিরপরাধ যুবক অন্ধকূপে তলিয়ে যায়
অবশ্য তখন তারা আর যুবক থাকে না
যুগে-যুগে স্থানভেদে এটাই দস্তুর
বহুমূল্য দরে
মগজের রসে মেরুদণ্ড নমনীয় করে
তাদের জন্য রাজসভা, দেবসভা অপেক্ষায় থাকে
তার মর্মবেদনা জানতে পারে না কেউ

একদম ই তাই
ReplyDeleteআপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। শুধু একটা কথাই বলি নিজের পরিচয় প্রকাশে এত দ্বিধা কেন! আজও! সামগ্রিক এই পরিস্থিতিতেও!
Deleteসত্যি সত্যি
ReplyDeleteসত্যি নিশ্চয়ই তবে একটাই শুধু অনুরোধ নিজেকেও প্রকশ করুন।
Deleteসেই কবে থেকে একই প্রবাহ চলে আসছে। - জয়িতা বসাক
ReplyDeleteহ্যাঁ জয়িতা, এই প্রবাহ এত সহজে বদলাবে! মোটেই সহজ নয়।
Deleteসময় বড় নিষ্ঠুর! সময়ই কথা বলবে যথা সময়ে। ঔদ্ধত্যের রাজদণ্ড হাত থেকে খসে পড়বেই স্বৈরাচারী শাসকের হাত থেকে। ইতিহাস তা দেখিয়েছে বারবার। শুধু সবাইকে অনুরোধ জেগে উঠুন, মেরুদণ্ডটা সোজা রাখুন।
ReplyDeleteএকদম ঠিক কথা দীপকদা, ওরা ভয় দেখাবে কিন্তু মানুষকে ঋজু থাকতেই হবে।
ReplyDeleteবড়ো বেদনার সময়ের মধ্য দিয়ে এখন চলেছি আমরা।
ReplyDeleteআমাদের এভাবে প্রতিবাদ করে যেতেই হবে।
অবশ্যই করতে হবে জয়ন্তদা কিন্তু বর্তমানে আজব দেশ ভারতবর্ষ!
Deleteবড়ই প্রাসঙ্গিক। বাস্তব সুন্দর কাব্যকথা হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে।
ReplyDeleteআমাদের দুর্ভাগ্য এই প্রাসঙ্গিকতা।
Delete