প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 31, 2024

বরষা | ভ্রমর | কুশল মৈত্র

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

কুশল মৈত্র

ভ্রমর


এমনি উষ্ণ দিনে পাতায় পাতায় স্বপ্ন দোলে
ভালবাসার রূপকথারা ভ্রমর হয়ে
                                মাধবীলতায়;
কথার পিঠে কথারা সব
জীবন আঁকে রঙিন বসন্তেতে
 
ঠোঁটে ঠোঁট পায়রা দুটি
বার্তা আনে...
 
ভালবাসার বাহারি রঙে
লাল হলুদে উঁকি ঝুঁকি—
 
বুকের মৌতাতে একটি জীবন
ঢেউ ওঠে নদীর বুকে
 
থই থই জল গল্পগাঁথা
ভালবাসার জীবনখাতা—

2 comments:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)