প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, August 31, 2024

বরষা | আমার শিউলি | বিশ্ব প্রসাদ ঘোষ

 

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

বিশ্ব প্রসাদ ঘোষ

আমার শিউলি


এই ঘনঘোর বর্ষায় একটি
শিউলি গাছ লাগিয়েছি, 
যাতে হেমন্তে যখন তুমি
কিছুটা ম্রিয়মান থাকো, 
শুভ্র সৌন্দর্যে তোমাকে খুশি রাখবে। 
 
যদিও শিউলি যে কথা শুনবে
তার কোনো নিশ্চয়তা নেই
সে হয়তো শরতেই সব ফুল ফুটিয়ে
হেমন্তে আমার বিব্রত অবস্থা দেখে
অল্প অল্প হাসবে, আর তোমার দিকে
মনকেমনের বিকেলের মতো
অপলক তাকিয়ে থাকবে—


No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)