প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, August 2, 2024

জুলি | গৌরী বিশ্বাস মৌ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | গল্পাণু

গৌরী বিশ্বাস মৌ

জুলি


"সুখিয়ার মৃত্যুর পর জুলি মাসির সাথে জ্যাকসন সাহেবের বাড়িতে থাকে। বড় হয়ে আমি নিজেই উত্তর খুঁজে পেয়েছিলাম। জুলি সুখিয়ার গর্ভে জ্যাকসন সাহেবের অবৈধ সন্তান।"


সত্তরের দশক। আমরা তখন রেল কোয়ার্টারে থাকি। আমাদের বাড়িতে কাজ করত সুখিয়া বাউরি।ওর আমার সমবয়সি একটি মেয়ে ছিল। নাম জুলি। আদিবাসী মেয়ে গায়ের রং কালো, কিন্তু লম্বাটে গরন, সার্প চেহারা। চোখের মণি ব্রাউন। সুখিয়ার সাথে জুলির চেহারার মিল নেই।
 
আদিবাসী মেয়ে, নাম জুলি? ব্যাপারটা নিয়ে আমি ভাবতাম। আমি মা এবং সুখিয়াকে জিজ্ঞেস করে সদুত্তর পাইনি। আমার এই ব্যাপারে কৌতুহল ছিল।
 
জুলির দশ বছর বয়সে সুখিয়া হঠাৎ করে মারা যায়। অনাথ জুলিকে ওর মাসি নিয়ে যায়। সুখিয়ার মৃত্যুর পর জুলি মাসির সাথে জ্যাকসন সাহেবের বাড়িতে থাকে। বড় হয়ে আমি নিজেই উত্তর খুঁজে পেয়েছিলাম। জুলি সুখিয়ার গর্ভে জ্যাকসন সাহেবের অবৈধ সন্তান।
 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)