প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | সুখ পেতে গিয়ে অন্তরদহন | সঙ্গীতা মুখার্জী মণ্ডল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

সঙ্গীতা মুখার্জী মণ্ডল

সুখ পেতে গিয়ে অন্তরদহন


তুমি আমায় ছুঁতে গিয়ে হারিয়ে ফেলেছ দালান
হারিয়েছ নাকছাবি
খোঁপার পরশ মাখা রজনিগন্ধা ঐতিহ্যের স্বাক্ষী
হাসতে হাসতে ভুলে গেছি থামতে হয় ঠিক কোথায়
সুখ পেতে গিয়ে ছাড়িয়ে গেছি অন্তরদহন
 
তোমাকে কলস ভেবে ধরেছি যেই 
উবে গেছে কঠিন আলো কঠিন সোহাগ
তবু চিরতরে মুছে গেছে কি? 
তোমার-আমার স্মৃতির অনুরেখা
কিংবা দ্বিতীয় কোনো অপেক্ষায় কী নিজেকে সঁপে দিতে পেরেছি 
দুঃখ দিয়ে যদি ভালবাসার সতর্কতা জারি থাকে 
তবে অনন্ত হোক পোড়া দহন। 
 
মঞ্জুর হোক বিচ্ছেদের আয়ু 
একটা আস্ত যন্ত্রণাকে পুষে রাখি চিবুকের আড়ালে
আর ফুরোতে থাকি ফাঁকির দেওয়াল হৃদয়ের শঙ্খধ্বনি।
 

2 comments:

  1. খুব সুন্দর 👏👏

    ReplyDelete
  2. অন্তর ছুঁয়ে যাওয়া....

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)