প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | আলো | ঋচা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

ঋচা

আলো


ঘিরে ধরে হতাশা যখন, ধূসর কাপড় খুলে
রঙিন গোলাপ চুলে আর কাজল এঁকে 
নিই চোখে - নির্ভয় একাকী অভিসারে 
অজানা তীর ঘেঁসে - সবকিছু শেষে,
পাকদণ্ডি ধরে মিলিয়ে যেতে যেতে 
মুঠোয় ভোরে নেই নিঃশাস -
 
যে বন্দর মুছে গেছে নোঙরের ক্ষয়ে 
সয়ে গেছে পতনের উত্তাপ - সেখানে 
একটি পাতা জানিয়েছে বাঁচার আবদার,
ছুঁয়ে গেছে শুভ্র পালক কিছুটা আলোক।
আমি প্রকৃতি হয়ে যেতে যেতে 
রেখে গেলাম ভালবাসার বিশ্বাস -
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)