বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | গল্পাণু
তন্ময় পাল
উই ওয়ান্ট জাস্টিস
"কোনারের স্বপ্নে রক্তাক্ত শরীরে এক মেয়ে তার দিকে আসছে। মেয়েটার দুই চোখ দিয়ে আগুন ঠেকরাচ্ছে। সেই আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আগুনের ভেতর থেকে অনেক মেয়ের মুখ বের হচ্ছে।"
অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছেন এস কোনার। ঘুম এলেই চোখের
সামনে এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম আসছে না। ডাক্তারবাবু বলে দিয়েছেন
এরকম চললে মৃত্যু নিশ্চিত।
কোনারের স্বপ্নে রক্তাক্ত শরীরে এক মেয়ে তার দিকে আসছে।
মেয়েটার দুই চোখ দিয়ে আগুন ঠেকরাচ্ছে। সেই আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ছে।
আগুনের ভেতর থেকে অনেক মেয়ের মুখ বের হচ্ছে। প্রত্যেকের মুখ থেকে ধ্বনিত হচ্ছে, —উই ওয়ান্ট জাস্টিস।
— আমাকে মুক্তি দাও।
— আমিও সেদিন অনেক কেঁদেছিলাম, মুক্তি চেয়েছিলাম। তুমি রেপ করে আমাকে মেরে ফেলেছিলে! কিন্তু আমি তোমার জীবন ছিন্নবিচ্ছিন্ন করে দেবো, প্রতি রাতে স্বপ্নে প্রতিশোধ নিয়ে যাব।
এই প্রতিশোধ চলতেই থাকবে, এর শেষ নেই।
— আমিও সেদিন অনেক কেঁদেছিলাম, মুক্তি চেয়েছিলাম। তুমি রেপ করে আমাকে মেরে ফেলেছিলে! কিন্তু আমি তোমার জীবন ছিন্নবিচ্ছিন্ন করে দেবো, প্রতি রাতে স্বপ্নে প্রতিশোধ নিয়ে যাব।
সমাপ্ত

No comments:
Post a Comment