প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | কবিতাগুচ্ছ | কবি সলিল চৌধুরী | নিরুপায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতাগুচ্ছ

কবি সলিল চৌধুরী

নিরুপায়


ওরা অনেক খুঁজল 
কিন্তু কোথাও খুঁজে পেল না 
অথচ আমি সামনেই 
জলজ্যান্ত সামনেই! 
আমি অনেক সাড়া দিলাম 
শরীর ধরে নাড়া দিলাম 
ওরা খানিক বুঝল 
কিন্তু কিছুই বুঝে পেল না। 
আমি অনেক কাঁদলাম 
অনেক বসে ভাবলাম 
অনেক করে সাধলাম 
সবুজ ঘাসের প্রজাপতি 
আমায় খানিক চিনত 
আমায় ডেকে বলল, 
তুমি আছো— এটা ওদের 
দেখাই কোনো প্রমাণ নয় 
তোমার সুর যে শব্দ 
ওদের শোনাই: কোনো প্রমাণ নয় 
আমি বললাম, ভালো! 
কিন্তু গান গাওয়াটা কেন? 
প্রজাপতি বলল,
সেটা তুমিই জানো।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)