প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | শেষ হলো না আজও | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

তন্ময় কবিরাজ

শেষ হলো না আজও


একা থাকার গল্প হোক
চলতে থাকুক নদীর শোক।
চর পড়েছে খাতার ভাঁজে
রাত নামলে শব্দ খোঁজে।
 
হঠাৎ ভোরে হারিয়ে গেল
কে যে কার পরে এলো?
হিসাব যখন করছি বসে
ভুল যত সব আমার দোষে।
 
একটা ইলিশ সুখের দুপুর
নাচবে বলে পড়ছে নূপুর।
আমার ভেতর হরেক স্বাদ
ধর্ম দিচ্ছে বিভেদ খাত।
 
গল্প শব্দ সাধারণ
সিম্বলহীন জাগরণ।
ঝরছে পাতা খামখেয়ালি
আমায় কেন ডাক পাঠালি?
 
খবর শুধু উড়ছে হাওয়া
অন্তহীন নীরব চাওয়া
পাশের চেয়ারে লোক বসেছে
তোমার হয়ে কেউ রয়েছে।
 
শেষ হলো না সন্ধে এলো
ভাবনা যত বৃথাই গেল
শব্দে তোমার ঝিঁঝির ডাক
মনের আলো অস্তরাগ।
 
আমার ঘরে রামের বাস
কৃষ্ণ গানে প্রেমের রাস।
একটু পরে আজান দেবে
ভক্তি সুফি মিলিয়ে যাবে।
 
তোমার কথা অনেক হোলো
অপবাদ তো আমায় দিলো।
যখন ভাবি আমার দেশ
সবার সুখে আছি বেশ।
 
একটু দাঁড়াও থমকে এসে
ফুটছে পলাশ ভালবেসে।
তোমার ভোটে ঝরবে না রং
অন্য ভাষায় নিজেই বং।
 
খুব চিনেছ তাসের দেশ
বালির ভেতর উটের কেশ।
বাজেট খাতা দিস্তা গাড়ি
কৃষিবিহীন চালের হাঁড়ি।
 
শব্দ যখন হাসছে কোথাও
ভাঙছে ব্রিগেড, মঞ্চ গোটাও।
সোনার দেশে উড়ল ছাই
কমছে সবুজ, মরল গাই।
 
আমার জন্য দু মুঠো ভাত
দিন কাটানোর সুখের রাত।
শব্দ কত কথা বলে
বাজিয়ে মাইক প্রচার চলে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)