প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | উমা | স্মরজিৎ ব্যানার্জি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

স্মরজিৎ ব্যানার্জি

উমা


বছর ঘুরে আবারও মা আসছে নিজের বাড়ি 
তোমরা সবাই বরণ ডালা সাজাও তাড়াতাড়ি, 
একটা বছর পরেও মা ফিরবে নিজের ঘরে
আমরা সবাই মাকে আবার নেব বরণ করে। 
লুকিয়ে রাখা ইচ্ছেগুলো পূরণ হবে আজ
এই কটা দিন ভুলব সবাই যতরকম কাজ,
ও উমা তোর বাপের দেশে মেয়েরা নেই ভাল
চারদিকে আর জমাট বাঁধা নিরেট নিকষ কালো,
অসুররা সব আসছে ফিরে নানারকম সাজে
কী হয় কী হয় ভয়টা জমা হচ্ছে বুকের মাঝে।
দুর্গতি আমি নাশ করে উমা কাটা মনের ভয় 
তোর হাতে আজ নতুন করে আসুক আলোর জয়।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)