প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | যদি অনুমতি দাও... | রতনলাল আচার্য্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

রতনলাল আচার্য্য

যদি অনুমতি দাও...


যদি অনুমতি দাও...
অবগাহন করতে পারি
তোমার তরঙ্গায়িত প্রেমযমুনায়
মুক্তোর খোঁজে হতে পারি
অপরাহ্নের সার্থক ডুবুরি
নোঙর করতে পারি
আমার জীর্ণ রি
তোমার প্রেমের বন্দরে
আশুতোষের উত্তরসুরী
এই আমি তোমাকেও
উপহার দিতে পারি
শ্বেতশুভ্র হিমশীতল কৈলাশ
 
যদি অনুমতি দাও...
বিহার করতে পারি
তোমার কৃষ্ণহীন বৃন্দাবনে
বিরহের পাণ্ডুলিপিটায়
কষ্টের পদাবলি লিখে লিখে
আরো যন্ত্রণাকাতর করতে পারি
এই আলোহীন গায়ত্রীসন্ধ্যা
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)