প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, September 28, 2024

শারদ | মন ভাল নেই | তুষার ভট্টাচাৰ্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

তুষার ভট্টাচাৰ্য

মন ভাল নেই


মন ভাল নেই মন ভাল নেই 
সারা উঠোন জুড়ে ভোরের
পুবালি রৌদ্র ছায়ায়  
শিউলি ফুল ছড়িয়ে গেলে
কৈলাসের নীলিম আকাশ থেকে
নীলকণ্ঠ পাখি উড়ে এলে
চারপাশে ঢাকের বাদ্য বাজলেও
দেবী তোমার মায়াবী মুখ দেখতে
যাব না
এখনও বিচার পায়নি কন্যা আমাদের তিলোত্তমা
আর কবে বিচার পাবে বল দেবী আর কবে?
নারীঘাতী পাষণ্ড হিংস্র অসুরেরা আর কবে শাস্তি পাবে?
বিচার না পেলে বাংলার শহর গাঁ-গঞ্জের কোথাও এই শরতে বাজবে না;
জগৎজননী ত্রিনয়নী দেবী তোমার আলোকিত মায়াবী মুখ
দেখব না দেখব না
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)