প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, September 27, 2024

শারদ | পরশ্রীকাতরতা | অর্পিতা সাহা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছোটগল্প/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | ছোটগল্প

অর্পিতা সাহা

পরশ্রীকাতরতা


"আর এই দ্যাখ আমার মোবাইলে মেসেজ এসেছে... তুই লাস্ট অলিম্পিয়াড এক্সামে ইংলিশে তোদের ক্লাস থেকে একা গোল্ড-মেডেল পেয়েছিস... আর তখন তুই মন দিয়ে লেখাপড়া করেছিলি তাই পেয়েছিস... তাই হিংসা নয় চেষ্টা কর মা..."


অফিস থেকে বাড়ি ফিরে এসে লাবণ্য দেখল ওর আর পার্থিবের এক মাত্র বারো বছরের মেয়ে টায়রা দু-হাত দিয়ে মাথার চুলগুলো চেপে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে ডাইনিংএ...
ওদের গৃহ-সহায়িকা সন্ধ্যাকে জিজ্ঞেস করাতে বলল...

- টায়রা দিদিমণি স্কুল থেকে ফিরে কিচ্ছু মুখে দেয়নি... ডাকলে উত্তর দিচ্ছে না... খালি মুখ নিচু করে কাঁদছে...
লাবণ্য কাছে গিয়ে মেয়ের মাথায় হাত দিতেই ছিটকে সরে গেল ও...
- ছুঁয়ো না মা আমায়... আমার ভাল লাগছে না কিচ্ছু...
- কী হয়েছে মা... বল আমায়...
- না... বলব না...
- আমার সোনা-মেয়ে রাগ কেন করেছিস এত বলবি-না আমায়...
- টায়রা কেঁদে বলে উঠল... মা আমাদের ক্লাশের দীপমালা এবারে ফার্স্ট-টার্ম এক্সামে সব বিষয়ে হাইয়েস্ট মার্কস পেয়েছে... এমনকি স্কুলে যে কুইজ কম্পিটিশন তাতেও যে দলকে ও লিড করেছে তারাই উইনার হয়েছে... আমার খুব হিংসে হচ্ছে ওর উপর... খুব খুউউউব...
- ছিঃ মা… এমন বলে না... এতে হিংসে হবার কী হল... আমি আর তোর বাবা তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি... পরশ্রীকাতরতা কাকে বলে জানিস? অপরের ভাল সহ্য করতে না পারা... অপরকে হিংসা করা... নিজে ভাল করে পড়াশোনা কর... ভাল ব্যবহার করতে শেখ অপরের সাথে তাহলে তুইও দীপমালার মতন কিংবা তার চাইতেও ভাল রেজাল্ট করবি...
- কিন্তু মা...
- আর একটাও কথা নয়... যা নিজের ঘরে যা… সেখানে বিছানা-বালিশ-বই-খাতা যেগুলো রাগে এলোমেলো করেছিস সেগুলো গুছিয়ে রাখ... তোর বাবা এলো বলে... রেডি হয়ে নে... আমরা তিনজন একসাথে আজ একটু ঘুরতে বেরোব আর রাতে তোর ফেভারিট চাইনিজ আইটেম ডিনার করব তোর পছন্দের রেস্টুরেন্টে... তাছাড়া পুজো এসে গেল আমাদের শপিংও বাকি, আজ পরিবারের সবার জন্যে কেনাকাটা করব আমরা... আর এই দ্যাখ আমার মোবাইলে মেসেজ এসেছে... তুই লাস্ট অলিম্পিয়াড এক্সামে ইংলিশে তোদের ক্লাস থেকে একা গোল্ড-মেডেল পেয়েছিস... আর তখন তুই মন দিয়ে লেখাপড়া করেছিলি তাই পেয়েছিস... তাই হিংসা নয় চেষ্টা কর মা...
চোখ মুছে টায়রা মায়ের দিকে তাকিয়ে হেসে ঘাড় নাড়ল... মেয়ে শান্ত মনে নিজের ঘরের দিকে পা বাড়াতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল লাবণ্য...
 
***

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)