বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
চন্দ্রনাথ শেঠ
রিৎতাম: ফরগেট-মি-নট
এ শরীর বয় ওষুধের ছয়লাপ...
কড়া সিডেটিভ শরীরতন্ত্রে ঘোরে
কত রোগ তার পরজীবী বয়ে বয়ে
বাঁচিয়ে রেখেছে-চন্দনদাঁড়ি আসশ্যাওড়ার ফুলে...
টুয়া, চাঁদনরি— পরাগে-আলোয়
মাখামাখি ডাক দেয়— প্রিয়তম প্রজাপতি...
কড়া সিডেটিভ শরীরতন্ত্রে ঘোরে
কত রোগ তার পরজীবী বয়ে বয়ে
বাঁচিয়ে রেখেছে-চন্দনদাঁড়ি আসশ্যাওড়ার ফুলে...
টুয়া, চাঁদনরি— পরাগে-আলোয়
২
তোদের তল্লাট ছেড়ে চলে যাওয়া যায়?
নিরুপায় আজই গুটিয়ে ফেলেছি— ডেরাডান্ডা
রাত্রি জাগরণ...
স্পান্-ডানলপ-উইন্ডো-গ্লাস সব সব ঝাঁপ পড়ে নীরবতা শ্মশানের...
কা'র কপালের কালোটিপ— রিৎতাম?
ডানায় মোছোনি— প্রিয় রোদ্দুর, প্রজাপতি...

No comments:
Post a Comment