প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, September 27, 2024

শারদ | এমন সব ইচ্ছা হয় | বিপুল রায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

বিপুল রায়

 

এমন সব ইচ্ছা হয়


আজ সত্যের মুখোমুখি হতে ইচ্ছে করে। অনুপমাকে বলতে ইচ্ছা করে, আমিই তোমার মুখে অ্যাসিড ছুঁড়েছিলাম। অন্ধকারে গলির ধারে দিনের পর দিন তোমার জন্য অপেক্ষা করতাম। তুমি অবজ্ঞা করতে। শেষেক্ষমা করে দিও অনুপমা।
 
*****
 
জানিস মানু, সেদিন আমার করা বলটা কেন বিশ্রী রকমের লাফিয়ে উঠেছিল যে তুই বলের লাইন থেকে সরে যেতে পারিসনি? মানু তোকে আজ রহস্যটা বলেই দিই- আমি পিচে আগেই নিরেট ধাতুখণ্ড রেখে দিয়েছিলাম। ফলে... ক্ষমা করে দিস মানু।
 
*****
 
সেদিন দেবু তুই আমাকে সাইকেল দিয়েছিলি বাবার ওধুষ কেনার জন্য। তারপর সাইকেল চালিয়ে আমি ঘন্টা দুয়েকের জন্য অন্তর্হিত হয়ে গিয়েছিলাম। সত্যটা দেবু তোকে বলিনি- বাবা সেদিন সুস্থই ছিল। আমি গিয়েছিলাম শবরীর সঙ্গে ফস্টিনস্টি করতে। তোর সেদিন ইতিহাস পরীক্ষা ছিল। অনেক দেরিতে পরীক্ষা হলে পৌঁছেছিলি। তুই অকৃতকার্য... ক্ষমা চাইছি দেবু।
 
*****
 
দেহটা শ্মশানে দাহর সময় তুহিন বলেছিল- চল শালা গাঁজা টেনে আসি। এখন কম করে তিনঘন্টা অপেক্ষা। যখন ফিরে এলাম অনাথবন্ধু তখন এক মালসা ছাই। অনাথ বিশ্বাস কর, আমি সেদিন তোকে একা রেখে গাঁজার টানে বিমোহিত হয়ে চরম অন্যায় করেছিলাম।
মাফ করে দিস অনাথ।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)