প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | রং ও অন্যান্য | মালা ঘোষ মিত্র

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতাণু

মালা ঘোষ মিত্র

রং ও অন্যান্য


রং

ধূসর রঙের মৃত্যু,
সাজিয়ে রাখি কাচের জারে,
টেবিলের ওপর সুসজ্জিত চর্বিওলা মাংস,
আশ্লেষে চুমুক দিয়ে
দুঃখগুলোকে চিবিয়ে ফেলি
উত্তেজনার পারদ চড়ে যায়।

ঠিকানা

আকাশ আজ ঘন নীল
ছাদের কার্নিশে ফিঙে
উরুদেশের গভীর খাদে,
একবার নামলে, ফিরতে পারবে
নতুন ঠিকানা এসে যাবেই
সবুজ নরম ঘাস বনে।
 
লেখা

হাতের মুঠোর মধ্যে ধরে আছি,
শুধুই শূন্যতা
হলুদ পাতার গায়ে
কত শোক ব্যর্থতা লেখা থাকে,
ভুল পথে ঘুরে ঘুরে
চেনা পথ হারিয়ে যায়।

আনন্দ

একজন যা ফেলে দিচ্ছে
অন্যজন তা কুড়িয়ে নিচ্ছে
একদিন উড়ে যাবে ভেবেই
মন মুড়ে রাখে আনন্দে
চেতনাগুলো প্রকাশ পেতে থাকে
দুচোখে কেবলই সমর্পণ
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)