বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাগুচ্ছ/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতাগুচ্ছ
কবি সলিল চৌধুরী
নিশ্চিন্দিপুরের কাব্য
এখন আমরা নিশ্চিন্দিপুরে
বাস করছি
কারুর কোনো ভাবনা নেই
খাচ্ছি দাচ্ছি আরাম করছি
গৌরী সেন টাকা জোগাচ্ছেন
শুধু মাঝে মাঝে তিনি বড় ভোগাচ্ছেন
আমরা মশাই রাজনীতি ফাজনীতি বুঝি না
কারুর কোনো ভাবনা নেই
খাচ্ছি দাচ্ছি আরাম করছি
গৌরী সেন টাকা জোগাচ্ছেন
শুধু মাঝে মাঝে তিনি বড় ভোগাচ্ছেন
আমরা মশাই রাজনীতি ফাজনীতি বুঝি না
দুদিনের জীবন একটু আরাম
চাই
মদটা মাংসটা কখনো সখনো ইয়েটা
হলেই আমরা সন্তুষ্ট
ওর নাকি একটা ইমেজ আছে
আর সেই ইমেজ রাখতেই আমরা তটস্থ।
আমরা মশাই সুখী মানুষ
বাপ পিতামো খেটেখুটে টাকা করে
বিলেত পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছে
বিলেতের গন্ধে এ দেশের লোকের মাথা ঘোরে
সেই সুবাদে কেউ জানতে চায় না
কি করেছি না করেছি তাইতেই তরেছি
কিন্তু এখন আমরা মরেছি কয়েকটা
গুণ্ডার হাতে ক্রীড়নক হয়ে,
স্... স্... করে কথা বলে
বোমা বানায় ছুরি মারে
ওয়াগন ভাঙে মিটিং ভাঙে
দরকার হলে মাথা ভাঙে
গৌরী সেনের টাকা ভাঙে
ওরাই কিন্তু সব; অথচ
ওদের অন্তরালে রেখে
সামনে দাঁড়িয়ে ইমেজটাকে
রাখতে হবে আমাদেরই
বলতে হবে ইংরেজী ভাষাটাই
প্রাথমিক স্তরে পাঠ্য হওয়া উচিত
বলতে হবে শান্তি শৃঙ্খলার বড্ড অভাব
যদিও সেটা ভাঙছে ওই গুণ্ডারাই
তা না হলে নিশ্চিন্দিপুর থেকে আমাদের নির্বাসন,
কী কাণ্ড! ভাবুন তো! এর নাম কি শাসন।
আরে মশাই, আমরা হলুম গিয়ে
ইন্টেলেকচুয়াল
গোদার ফেলিনি সত্যজিতের
কোনটা আসল কোনটা ভেজাল
এই নিয়ে মাখা খুঁড়ে খুঁড়ে
চকচকে টাক পড়ে গেল;
ওইসব মিডিয়া ফিডিয়া যাই বলুন
ভাবুক না লোকে যতই স্বাধীন
চলছে কার আইডিয়ায়
ওই গৌরী সেনকে একটু বুঝিয়ে বলুন
গুণ্ডা পুলিশ দিয়ে শাসন হয় না
মন্ত্রী দিয়েও হয় না
ওটা বাইরের ব্যাপার
আসল হচ্ছে আইডিয়ার শাসন।
অর্থনীতি স্ট্যাটিস্টিক্স
সেমিনার ফেমিনার
এমন কি স্কুল পাঠ্যপুস্তক থেকে শুরু করে
মায় সিনেমা টেলিভিশন পর্যন্ত
চলছে ওই আইডিয়ার শাসন
আর সেটা চালাচ্ছি আমরাই;
এমন কী ওঁর ভাষণ
তার ভূতলেখক আমরাই;
আমাদের অনিশ্চিন্তপুরে
পাঠালে
অনিশ্চিত হবে ওঁর শাসন
একথা একটু বুঝিয়ে বলুন—
আই! আই!
কে কান ধরে টানছে
কান ধরে টানছে কে?
মদটা মাংসটা কখনো সখনো ইয়েটা
হলেই আমরা সন্তুষ্ট
ওর নাকি একটা ইমেজ আছে
আর সেই ইমেজ রাখতেই আমরা তটস্থ।
বাপ পিতামো খেটেখুটে টাকা করে
বিলেত পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছে
বিলেতের গন্ধে এ দেশের লোকের মাথা ঘোরে
সেই সুবাদে কেউ জানতে চায় না
কি করেছি না করেছি তাইতেই তরেছি
কিন্তু এখন আমরা মরেছি কয়েকটা
গুণ্ডার হাতে ক্রীড়নক হয়ে,
বোমা বানায় ছুরি মারে
ওয়াগন ভাঙে মিটিং ভাঙে
দরকার হলে মাথা ভাঙে
গৌরী সেনের টাকা ভাঙে
ওরাই কিন্তু সব; অথচ
ওদের অন্তরালে রেখে
সামনে দাঁড়িয়ে ইমেজটাকে
রাখতে হবে আমাদেরই
বলতে হবে ইংরেজী ভাষাটাই
প্রাথমিক স্তরে পাঠ্য হওয়া উচিত
বলতে হবে শান্তি শৃঙ্খলার বড্ড অভাব
যদিও সেটা ভাঙছে ওই গুণ্ডারাই
তা না হলে নিশ্চিন্দিপুর থেকে আমাদের নির্বাসন,
কী কাণ্ড! ভাবুন তো! এর নাম কি শাসন।
কোনটা আসল কোনটা ভেজাল
এই নিয়ে মাখা খুঁড়ে খুঁড়ে
চকচকে টাক পড়ে গেল;
ওইসব মিডিয়া ফিডিয়া যাই বলুন
ভাবুক না লোকে যতই স্বাধীন
চলছে কার আইডিয়ায়
ওই গৌরী সেনকে একটু বুঝিয়ে বলুন
গুণ্ডা পুলিশ দিয়ে শাসন হয় না
মন্ত্রী দিয়েও হয় না
ওটা বাইরের ব্যাপার
আসল হচ্ছে আইডিয়ার শাসন।
অর্থনীতি স্ট্যাটিস্টিক্স
সেমিনার ফেমিনার
এমন কি স্কুল পাঠ্যপুস্তক থেকে শুরু করে
মায় সিনেমা টেলিভিশন পর্যন্ত
চলছে ওই আইডিয়ার শাসন
আর সেটা চালাচ্ছি আমরাই;
এমন কী ওঁর ভাষণ
তার ভূতলেখক আমরাই;
অনিশ্চিত হবে ওঁর শাসন
একথা একটু বুঝিয়ে বলুন—
কে কান ধরে টানছে
কান ধরে টানছে কে?

No comments:
Post a Comment