প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | নক্ষত্র নেভার আগে | মণিপদ্ম দত্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

মণিপদ্ম দত্ত

নক্ষত্র নেভার আগে


নক্ষত্র নেভার আগে
ইতিহাস লিখে রাখা জরুরি
চতুর চারপাশ
এত নজরদারি
সরু ও চ্যাপটা হওয়া মন
এরপর নিভে গিয়ে
মৃত নক্ষত্রের মতো হবে
শুধু গিলে খাওয়া
পেট ভরা তেজস্ক্রিয় ছাই
পুড়ে গেছে চেতনার মুখ
সারাটা পৃথিবী ভরে নতুন অসুখ
তাই লিখে রাখা ভাল
কিছু কিছু আলোকিত ব্যথা
কবিতার অণু পরমাণু
চিরস্থাণু হবার আগেই।
 
তবেই তুষার কাল কেটে গেলে পর
ইতিহাস বিস্ফোরণে
কবিতা ফিরে আসবে
ছিন্ন করে
পরমাণুর জঠর।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)