বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতাণু
রঞ্জন ভট্টাচার্য
শারদীয়া
এক
কাশে কাশে ভরা আমার এ মন
ফুলে ফুলে ভরা জল
মেঘে মেঘে ভরা শুক্র আকাশ
আনন্দে অবিরল।
দুই
শরতে শিউলি তুলতে মজা
আনন্দে বিহ্বল
বিহ্বলে বিহ্বলে মন নিকেতন
ভাসে যে অনর্গল।
তিন
পাখিরা বেড়ায় আকাশে
বাতাসে
শুভ্র মেঘের ভেলায়
শিশুরা খেলে আঙিনার 'পরে
আনন্দে উতলায়।
চার
প্রকৃতির ডাকে শরৎ আসে
প্রকৃতির টানে যায়
মনে জাগে আনন্দ বাসনা
যেন, কলকল নদী বয়।
ফুলে ফুলে ভরা জল
মেঘে মেঘে ভরা শুক্র আকাশ
আনন্দে অবিরল।
আনন্দে বিহ্বল
বিহ্বলে বিহ্বলে মন নিকেতন
ভাসে যে অনর্গল।
শুভ্র মেঘের ভেলায়
প্রকৃতির টানে যায়
মনে জাগে আনন্দ বাসনা
যেন, কলকল নদী বয়।

No comments:
Post a Comment