প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | রফা | মনোজ অধিকারী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

মনোজ অধিকারী

রফা


ক্ষোভের মুখে এসে দাঁড়িয়েছি 
জানি কোন-না-কোনদিন গিলবে এক ঢোঁকে 
 
এত অন্যায়, এত অত্যাচার 
সে কেন মুখ বুঝে সহ্য করবে, নিঃশর্তে 
খুব স্বাভাবিক নয় এখন সময়, সন্ধ্যারা একজোট   
রাস্তার পাশে মানববন্ধনে। 
 
ক্ষোভ ফুঁসছে, সুনামির মতো 
উঠে যাচ্ছে, চোদ্দোতলা, অথৈ জলে সমাধান
ক্ষোভের মাথায় ফেটি, হাতে চটি 
তাকাল একবার আমার দিকে আর আমি 
 
লজ্জায় লাল হয়ে গেলাম। 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)