বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
নিত্যানন্দ দাস
প্রজাপতি
খুন
বিশ্বাস ছিল আহা বিশ্বাসে ভরপুর!
একটু আগেই পাশে ছিল যত স্বর,
এখন ক্লীব নিশ্চুপ ভীষণ ভয়ংকর।
একটু আগেই পাশে ছিল যত স্বর,
এখন ক্লীব নিশ্চুপ ভীষণ ভয়ংকর।
জানত নীতিহীনতার গহন অভিপ্রায়...
ক্ষমতা কখনও আগুনের শেষ রাখে?
নৃশংস তাই প্রজাপতি-খুন মাখে!
ক্ষমতা কখনও আগুনের শেষ রাখে?
নৃশংস তাই প্রজাপতি-খুন মাখে!
চারদিকে সব মানুষের মতো প্রাণী;
হাতে নখ, ডানা, ভুজঙ্গ বিষদাঁত—
এমনই গরল দেহ নীল শেষরাত।
আধো-ঘুম তন্দ্রায় ফুল
জ্বলন্ত অঙ্গার
ছুঁড়ে দেয় শির স্থির মৃত্যুর প্রহরণ—
ত্রস্ত শাসক, মহাকল্লোল উত্থিত জনমন।
হাতে নখ, ডানা, ভুজঙ্গ বিষদাঁত—
এমনই গরল দেহ নীল শেষরাত।
ছুঁড়ে দেয় শির স্থির মৃত্যুর প্রহরণ—
ত্রস্ত শাসক, মহাকল্লোল উত্থিত জনমন।

No comments:
Post a Comment