বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
সমর আচার্য্য
শরৎ রানি
শরৎ রানি বলল ডেকে
ওগো বর্ষা বিদায় নাও,
সঙ্গে নিয়ে তোমার চ্যালা
মেঘগুলোকে নিয়ে যাও।
আসুক এবার নীল আকাশে
পেঁজা তুলো মেঘেরা সব,
ঘুরে বেড়াক হেসে খেলে
এদিক-ওদিক করে রব।
নদীর পাড়ে উভয় ধারে
উঠুক ফুটে কাশের ফুল,
যেমন দাদুর মাথায় ভরা
গোছা গোছা সাদা চুল।
মন মাতানো শিউলি ফুলে
ভরে উঠুক শিউলি তল,
হেসে খেলে উঠুক মেতে
স্নাত হয়ে শিশির জল।
আসবে এবার দুর্গা মাতা
করতে ধরায় অসুর নাশ,
ভক্তি ভরে করব পুজো
মনে নিয়ে সুখের আশ।
ওগো বর্ষা বিদায় নাও,
মেঘগুলোকে নিয়ে যাও।
পেঁজা তুলো মেঘেরা সব,
এদিক-ওদিক করে রব।
উঠুক ফুটে কাশের ফুল,
গোছা গোছা সাদা চুল।
ভরে উঠুক শিউলি তল,
স্নাত হয়ে শিশির জল।
মনে নিয়ে সুখের আশ।

No comments:
Post a Comment