প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | আমি তোমায় ভালবাসি | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

তন্ময় কবিরাজ

আমি তোমায় ভালবাসি


তুমি চলে যাবার পরে আমি এসেছি
সিগারেটের প্যাকেটে প্রজাপতি
পাহাড়ি কুয়াশার আড়ালে নিকোটিন
আমি ভালবাসি তোমায়-
 
অপরাধে বিশ্বাস রাখে হাত
ভুল পথ ঠিকানা রেখে যায়
ধুলোমাখা বীজ কথা বলেছে একদিন
আমি ভালবাসি তোমায়-
 
আমার সামনে পুরোনো বই
কার্বনে ঢেকে যাওয়া পাতা
আজ সারাদিন বৃষ্টিতে ভিজেছে,
ভাল নেই তবু মুখে হাসি
আমি ভালবাসি তোমায়-

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)