প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | শ‍ক্তি | সুপ্রিয় খাসনবিশ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

সুপ্রিয় খাসনবিশ

শ‍‍ক্তি


তোমার জীবন টানে চুপিসারে
মিলিয়ে মিশিয়ে আলো অন্ধকারে ‌‌‍‍‍
তোমার বাগানে ফুল থরেথরে
অন্তরীক্ষে নির্লিপ্ত অসহ আলোক৷
 
তোমার উদভ্রান্ত চুলে দাড়িতে
লেগে রয়েছে কবেকার জ্ঞান
চিবুকে কপালে খেলা করে
এক দেবশিশু অনির্বা
 
তুমি হাঁটতে শুরু করেছিলে
অন্য এক পথে সড়ক পিছনে ফেলে
কোন যন্ত্রনাদায়ক অগ্নিপথে
চলে গিয়েছ অক্লেশে৷
 
কবেকার ঘুম কখন ভাঙেনি কারু
তুমি যেন সেই অন্ধকারে
ধ্যানমগ্ন এক ঋষি
পেয়েছিলে এক সুবর্ণ নদী
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)