প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | রূপালী পালক | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

রূপালী পালক




আকাঙ্ক্ষার জাল ছিন্ন করে পাখি উড়ে গেল নীলাকাশে, সে উড়ে যাওয়ায় পুড়ে যায় দেহ
ধ্বস নামে রূপনারায়ণে
আমি বই থেকে মুখ তুলে ছুটে আসি
ছুটে এসে তুমিও দ‍্যাখো
জানলার পাশে কতটা জমেছে মেঘ কতটা কুয়াশা এই দু হাজার কুড়ির  নভেম্বরেও
আমরা কেউ কাউকে
বলতে পারিনি মনুষ্য জন্ম শুধু ডুবন্ত শিলার
এবং এখনো সে প্রাচীন কথিত বন্দুকযুদ্ধে কাঙ্ক্ষিত, পৃথিবীর সব সূর্য শীতের রোদ্দুরের দিকে যেতে চায়
এ বড় অনন্য স্থিরচিত্র বর্ণে বর্ণে বদলায়...

পৃথিবীর সব নারী এখনো বিহ্বল, নৃত্যপটিয়সী...

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)