প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | শিক্ষক | আশীষ কুমার বিশ্বাস

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছড়া/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | ছড়া

আশীষ  কুমার  বিশ্বাস

শিক্ষক


শিক্ষা আমায় দিলো আলো
দীপ্তময় এ জীবন
শিক্ষকেরই দেওয়া শিক্ষা
ভুলি না যেন, আজীবন।
 
শিক্ষা মোদের আলোর উৎস
জীবন গড়ার পীঠস্থান
সারা বিশ্বে তাই তো গড়া
হাজার-লাখো প্রতিষ্ঠান।
 
মাতা-পিতা, শিক্ষক, গুরু
ভিন্ন ধারায় জয়ের গান
সভ্য জগৎ গড়ছে তাঁরা
শিক্ষা দানের মহৎ দান।
 
সঠিক শিক্ষায় বিশ্বব্যাপী
সুস্থ সমাজ, শিরদাঁড়া
তাঁদের দীক্ষায় দীক্ষালয়ে
শ্রেষ্ঠ হোক বুকভরা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)