বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
রত্না দাশগুপ্ত
মহামিলনের ডঙ্কা
উড়ে
যাক মেঘ, দূরে যাক মেঘ
সরে যাক এবার শ্রাবণ।
বাতাসে, হুতাশে শরৎ আসুক
ঘাসে আর কাশে, স্বচ্ছ নীলাকাশে
আমার গরব, আমার পরব
ঢাকের গানে, অযুত প্রাণে
দে দোল! দে দোল নাচুক।
সমন্বয়ের
সুর বাজুক
মহামিলনের ডঙ্কা!
আহুতি হোক শঙ্কা
মহিষাসুর-মর্দিনী আসুন!
আসুন দুর্গতিনাশিনী!
আলোময় দিন হোক মরমিয়া
লক্ষ প্রদীপে হোক উদ্ভাসিত
মঙ্গলময় শারদীয়া।
শারদীয়া
কবিতা
রত্না দাশগুপ্ত
মহামিলনের ডঙ্কা
সরে যাক এবার শ্রাবণ।
বাতাসে, হুতাশে শরৎ আসুক
ঘাসে আর কাশে, স্বচ্ছ নীলাকাশে
আমার গরব, আমার পরব
ঢাকের গানে, অযুত প্রাণে
দে দোল! দে দোল নাচুক।
মহামিলনের ডঙ্কা!
আহুতি হোক শঙ্কা
মহিষাসুর-মর্দিনী আসুন!
আসুন দুর্গতিনাশিনী!
আলোময় দিন হোক মরমিয়া
লক্ষ প্রদীপে হোক উদ্ভাসিত
মঙ্গলময় শারদীয়া।

No comments:
Post a Comment