প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

সাদা তরঙ্গের শরৎ | রানা জামান

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
রানা জামান
সাদা তরঙ্গের শরৎ
 
কাশফুলেরা আজও জানে না—
সাদা রঙে আসলে কার বিরুদ্ধে প্রতিবাদ
নদীর ধারে বাতাস এসে
প্রতি শিষে লিখে যায় অনুবাদহীন চিঠি।
 
শরৎ নামে যে ঋতুটি আসে
তার জেবে থাকে মেঘের বিদীর্ণ টিকিট
আকাশের নীল পর্দায় হঠাৎ
কাশফুলের নোটিফিকেশন জ্বলে ওঠে।
 
কেউ বলে—এ উৎসব
কেউ বলে—শূন্যতার ওপর সফেদ নিশান
আমি দেখি, ঘাসের নিচে লুকিয়ে থাকা
পুরোনো বর্ষার জ্বরের কাঁপন।
 
কাশ দোলে—কোনো স্লোগান ছাড়াই
ট্রেনের মতোই ঘড়ি চলতে থাকে পাশ দিয়ে
কেবল বাতাস থেমে গেলে বোঝা যায়—
ধবল ফুলেও জমে থাকে এক পৃথিবীর কালো।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)