বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
শম্পা সামন্ত
আলো জ্বালবার মহরত
দরজার
ফাঁক দিয়ে যে আলো দেখি রোজ তাকে আমি চিনি
পাতার আড়ালে অন্ধকারের দেশে ঝুলন্ত চিত্রহার
অনেকটা ভেসে থাকা মানুষের চোখে দীঘল জলের স্রোত
এমনই
পরিকল্পনাহীন এক সাবেকি যাপন
অথচ সন্ধ্যার অব্যবহিত পূর্বেই কেউ জ্যোৎস্না বয়ে আনল
জ্বলজ্বলে পোকাটির নাম
কে যেন জোনাকি রেখেছে বহুদিন।
শারদীয়া
কবিতা
শম্পা সামন্ত
আলো জ্বালবার মহরত
পাতার আড়ালে অন্ধকারের দেশে ঝুলন্ত চিত্রহার
অনেকটা ভেসে থাকা মানুষের চোখে দীঘল জলের স্রোত
এমনই
পরিকল্পনাহীন এক সাবেকি যাপন
অথচ সন্ধ্যার অব্যবহিত পূর্বেই কেউ জ্যোৎস্না বয়ে আনল
জ্বলজ্বলে পোকাটির নাম
কে যেন জোনাকি রেখেছে বহুদিন।

No comments:
Post a Comment