বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
সুশান্ত সেন
অনুভব
একা
একা অনুভব কোথায় হারায়
সামনের শাল গাছের হাওয়া সামনে এসে দাঁড়ায়
দাঁড়ায় হারিয়ে যাওয়া স্মৃতি
একতারা নিয়ে বাউল।
প্রশ্ন করোনা প্রশ্নের উত্তর যে বড়ই কঠিন
স্বাদ হীন লবণের মতো
মাঝে মাঝে আচমকা কোনো কোনো সত্য
প্রকাশিত হয়ে যায় বাউল বাতাসে।
ভেতরে
আমার এক মিথ্যেবাদী বসে অনবরত ঘণ্টা নাড়ে
পুরোহিত যেমন নেড়ে এসেছেন কিছু শব্দ নিয়ে খেলা করে
চড়ে বসেছেন সমাজ এর মাথায়।
অতঃপর
সমাজ ব্যবস্থার মাথায় বসে থাকেন বাবুমশাই'রা অনন্তকাল -
অন্ত্যজ, অন্ত্যজ থেকে যায়।
শারদীয়া
কবিতা
সুশান্ত সেন
অনুভব
সামনের শাল গাছের হাওয়া সামনে এসে দাঁড়ায়
দাঁড়ায় হারিয়ে যাওয়া স্মৃতি
একতারা নিয়ে বাউল।
প্রশ্ন করোনা প্রশ্নের উত্তর যে বড়ই কঠিন
স্বাদ হীন লবণের মতো
মাঝে মাঝে আচমকা কোনো কোনো সত্য
প্রকাশিত হয়ে যায় বাউল বাতাসে।
পুরোহিত যেমন নেড়ে এসেছেন কিছু শব্দ নিয়ে খেলা করে
চড়ে বসেছেন সমাজ এর মাথায়।
অন্ত্যজ, অন্ত্যজ থেকে যায়।

No comments:
Post a Comment