বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
সমীর মন্ডল
শিউলি
শরত
এলেই তোমার কথা মনে পড়ে
সবুজে সবুজে ছড়িয়ে পড়ে তোমার রূপ
মাথা ছাড়িয়ে আকাশের কাছাকাছি
ছড়িয়ে পড়ে তোমার ধূপ
ক্ষনস্থায়ী জীবনে তুমি আগের মতোই আছ
এবং মনেপ্রাণে শরতকেই ভালবাস!
তোমার
ডালে ডালে আঙুলে আঙুলে
ছোট ছোট ফুলের কুঁড়ি অকাল ফাগুনে
রাতের মায়ায় ফুটে উঠেছ যেন পারিজাত ফুল
দুঃখ তোমার তারায় ভরা কোনো স্নিগ্ধ ভুল
শিশিরের সাথে কী সম্পর্ক তোমার?
রয়েছ
সঙ্গোপনে
মৃত্যু শয্যায় আলপনা এঁকে যাও তারই সমর্থনে?
পুজোর
অর্ঘ্যে নিজেকে তুমি
কার জন্য, সাজাও ডালি?
কার
কথা শুখনো মাটিতে লিখে
দিয়ে যাও অঞ্জলি?
কাকে
তুমি সব থেকে ভালবাস?
কার
কথায় তুমি চমকে গিয়ে হাসো?
আবার
কার বিহনে ঝরে গেলে ভীষণ তাড়াতাড়ি?
কাকে
তুমি দিয়ে গেলে তোমার চোখের আড়ি?
যার
সৌগন্ধে সবাই মনোমুগ্ধকর
সেই তুমি তো হৃদয় মাঝে আসল মধুকর।
শারদীয়া
কবিতা
সমীর মন্ডল
শিউলি
সবুজে সবুজে ছড়িয়ে পড়ে তোমার রূপ
মাথা ছাড়িয়ে আকাশের কাছাকাছি
ছড়িয়ে পড়ে তোমার ধূপ
ক্ষনস্থায়ী জীবনে তুমি আগের মতোই আছ
এবং মনেপ্রাণে শরতকেই ভালবাস!
ছোট ছোট ফুলের কুঁড়ি অকাল ফাগুনে
রাতের মায়ায় ফুটে উঠেছ যেন পারিজাত ফুল
দুঃখ তোমার তারায় ভরা কোনো স্নিগ্ধ ভুল
শিশিরের সাথে কী সম্পর্ক তোমার?
মৃত্যু শয্যায় আলপনা এঁকে যাও তারই সমর্থনে?
কার জন্য, সাজাও ডালি?
দিয়ে যাও অঞ্জলি?
সেই তুমি তো হৃদয় মাঝে আসল মধুকর।

No comments:
Post a Comment