প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

শরতের কাছে | সলিল মুখোপাধ্যায়

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
সলিল মুখোপাধ্যায়
শরতের কাছে
 
শরতে নদীর ধারে
হাওয়ায় দুলে ওঠা কাশফুলের মতো
হালকা হোক পৃথিবী—
নিজের লজঝরে নৌকাটি
বেয়ে বেড়ানো মানুষটির কাছে।
 
শরতে কালো মেঘ দূরের আকাশে থাকে না,
কিন্তু জমে থাকে কত মানুষের চোখে;
সেখানে ঝলক আনুক এক মুঠো রোদ।
 
যদি কিছুই না হয়—
শরতের বিকেল অন্তত
ক্লান্ত মনগুলোয়
ভেসে বেড়ানো সাদা মেঘেদের মতো
ফুরফুরে ভাব রেখে যাক।
 
উৎসবকেন্দ্রিক নয়,
কোনো প্রার্থনার ভাষাতেও নয়,
অন্তরের গভীরে আঁকড়ে রাখা এইসব চাওয়া।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)