প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

কাশবন ও মেখলা | ফটিক চৌধুরী

বাতায়ন/শারদীয়া/গল্পাণু/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
গল্পাণু
ফটিক চৌধুরী
কাশবন ও মেখলা

সেদিন প্রথম বুঝল—কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া ঋতুগুলো কখনও চলে যায় না।

 
শরতের বিকেলটা কাশবনের ভেতর এসে যেন সাদা শাড়ি মেলে বসেছিল। মেখলা প্রতিদিনের মতো নদীর ধারে এসে দাঁড়াল। কাশফুলগুলো তার হাঁটুর কাছে মাথা নোয়ায়—মনে হয়, তারা সবাই তাকে চেনে।
একদিন এই কাশবনেই বাবা বলেছিলেন, “যেদিন আমি থাকব না, শরৎ এলে এখানে এসো। কাশের সাদা ফুলে আমাকে খুঁজে পাবে।”
বাবা নেই তিন বছর।
মেখলা আজও আসে।
নদীর জলে বিকেলের রোদ ভেঙে পড়ছিল। হঠাৎ বাতাসে কাশফুলের ঢেউ উঠল। মেখলার মনে হলো, সাদা ফুলের আড়াল থেকে কেউ যেন মৃদু স্বরে ডাকল—“মেখলা।”
সে ফিরে তাকাল। কেউ নেই। শুধু কাশবনের বুকের ওপর একটি পুরোনো নীল রুমাল পড়ে আছে—বাবার প্রিয় রুমালটি। মেখলা রুমালটা তুলে বুকে চেপে ধরল।
সেদিন প্রথম বুঝল—কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া ঋতুগুলো কখনও চলে যায় না।
 

~~000~~

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)