বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
কিছুই থাকে না
তোমার
দেওয়া কষ্টগুলো ভুলে গেছি বেমালুম
অথচ কী আশ্চর্য দেখো
সেই তোমাকেই
ভুলতে পারলাম না
তুমি বলেছিলে একটা মানুষকে সচেতন ভাবে
মৃত্যুর দিকে ঠেলে ফেলে দেওয়ার জন্য
শুধু অবহেলাই যথেষ্ট
তখন না বুঝলেও আজ বুঝতে অসুবিধে হয় না
আসলে অপরিচিতি থেকে পরিচয়ের গণ্ডি টপকানোর সময়টা ভারী সুন্দর
আরো একটা জিনিস
যা বলা হয়ে ওঠেনি এতদিন
আর কোনোদিন বলার সুযোগও হবে না
তা গোপনীয় থাক
মানুষ আসলে ভুল করে, সে ভুল শোধরানোর আগেই তার মৃত্যু হয়...
শারদীয়া
কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
কিছুই থাকে না
অথচ কী আশ্চর্য দেখো
সেই তোমাকেই
ভুলতে পারলাম না
তুমি বলেছিলে একটা মানুষকে সচেতন ভাবে
মৃত্যুর দিকে ঠেলে ফেলে দেওয়ার জন্য
শুধু অবহেলাই যথেষ্ট
তখন না বুঝলেও আজ বুঝতে অসুবিধে হয় না
আসলে অপরিচিতি থেকে পরিচয়ের গণ্ডি টপকানোর সময়টা ভারী সুন্দর
আরো একটা জিনিস
যা বলা হয়ে ওঠেনি এতদিন
আর কোনোদিন বলার সুযোগও হবে না
তা গোপনীয় থাক
মানুষ আসলে ভুল করে, সে ভুল শোধরানোর আগেই তার মৃত্যু হয়...

No comments:
Post a Comment