বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
শক্তিপদ পণ্ডিত
কী মধুর রূপ
পাপড়ি
মেলা শিউলি ঝরে
শিশির ভেজা ঘাসে,
শাপলা
ফোটা বিলের জলে
হংসমিথুন ভাসে।
নতুন
ধানের শিষগুলি সব
হাওয়ায় দোলায় মাথা,
প্রান্তর
জুড়ে আঁচল ওড়ায়
সবুজ ধানের পাতা।
নীল
আকাশে ছড়িয়ে আছে
সাদা মেঘের ভেলা,
কখনও-বা মেঘ ও রোদের
লুকোচুরি খেলা।
শুভ্র
কাশের চামর দোলে
জলা, মাঠের আলে,
ঋতুর
রানির কী মধুর রূপ
দেখছি শরৎ কালে!
শারদীয়া
ছড়া
শক্তিপদ পণ্ডিত
কী মধুর রূপ
শিশির ভেজা ঘাসে,
হংসমিথুন ভাসে।
হাওয়ায় দোলায় মাথা,
সবুজ ধানের পাতা।
সাদা মেঘের ভেলা,
লুকোচুরি খেলা।
জলা, মাঠের আলে,
দেখছি শরৎ কালে!

খুব সুন্দর ছড়া
ReplyDelete