বাতায়ন/শারদীয়া/গল্পাণু/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
গল্পাণু
দেবারতি গুহ সামন্ত
অন্যায়ের অবসান
মা দুর্গার মুখের দিকে তাকায় পুলোমা, ভাঙাচোরা মনটা নতুন উদ্যমে জোড়া লাগানোর চেষ্টা করে আপ্রাণ। প্রত্যেকবারই পিছিয়ে যায় সংসার ভাঙার ভয়ে। এর শেষ করতেই হবে।
এবারের
পুজোটা অন্যরকম ভাবে কাটবে ভেবেছিল পুলোমা। ভৈরবের সঙ্গে, ভালবাসায় পূর্ণ হয়ে। তবে ও নিজেই চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
ভালবেসেই
চার হাত এক হয়েছিল। প্রথম প্রথম সব ঠিক থাকলেও তার কাটল পুলোমার চাকরি নিয়ে। একই
অফিসে দুজনে কাজ করত। সেই সুবাদেই আলাপ।
সমীকরণ
পাল্টাল বিয়ের পর। ভৈরবের সন্দেহ, অকারণ গালিগালাজ, মারধোর পুলোমার
নিত্যনৈমিত্তিক সঙ্গী।
সামনেই
পুজো। যতবারই মা দুর্গার মুখের দিকে তাকায় পুলোমা, ভাঙাচোরা মনটা নতুন উদ্যমে জোড়া লাগানোর চেষ্টা করে
আপ্রাণ। প্রত্যেকবারই পিছিয়ে যায় সংসার ভাঙার ভয়ে। এর শেষ করতেই হবে। মা
দুর্গার মতো পুলোমাও অস্ত্র ধরবে,
প্রতিবাদের।
নিজের আত্মসম্মান বাঁচাতে। ওর গায়ে হাত তুলে বড় ভুল করেছে ভৈরব।
~~000~~
No comments:
Post a Comment