প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয় | ফকিরের চাল

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

সম্মতি | অমিত পাল

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
অমিত পাল
সম্মতি
 
নির্ঘুমে গোটা রাত অনেক ভেবে দেখলাম
সবেতেই তাল ও তেল দিয়ে চলাই ভাল,
নয়তো কোণঠাসা হতে হবে। 
এভাবেই মানুষ একদিন অনেক উঁচুতে পৌছবে, আকাশের ওপারে। 
ক্লান্ত পথিকের মতো বাতাসের গায়ে হেলান দিতে চাইবে, অথবা
মুড়ে রাখবে জীবনের নির্বোধ যন্ত্রণাকে।
জোনাকিদের মৃত্যুর খবর ক’জন রাখে?
সকলেই কেবল আলো খোঁজে। 
 
জীবন্ত লাশের মিছিলে কিছুটা হেঁটে দেখলাম
সবেতেই তাল ও তেল দিয়ে চলাই ভাল।
আমিও এখন অনেক উঁচুতে, দেখতে পাচ্ছি
আমার অতীত দাঁড়িয়ে আছে মিশরের পিরামিডের মতো।
এখানে পুনর্জন্মের ভীষণ কোলাহল,
চায়ের কাপের তলানিতে যত মৃত মানুষের নিঃশ্বাস।
 
মা, তুমি চিন্তা কোরনা
আজ তোমার সব ছেলেরাই এখানে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 9 (Last 7 days)