প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

কবিতাগুচ্ছ | চৈতালী চট্টোপাধ্যায় | ইশারা

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

কবিতাগুচ্ছ | চৈতালী চট্টোপাধ্যায় | ইশারা

চৈতালী চট্টোপাধ্যায়

ইশারা


অনেকদূর থেকে আলো আসবে।
গাছপালা সোনার পাতায় মুড়ে যাবে।
জীবন ঘিরেছিল গ্লানি, গ্লানিবোধ, টুকরো টুকরো ছোট কাজ।
আলো সবই ঢেকে দেবে।
আমি হয়তো তখন সবে রোম্যাঁ রোলাঁর চিঠিপত্র খুলে বসেছি,
স্নান হয়নি, খাওয়া হয়নি,
পাড়ার আমগাছটা খুব সুশ্রী দেখাচ্ছে হঠাৎ,
আলো এসে প্রথমে পায়ের পাতা ধুয়ে দেবে,
তারপর উপরে উঠবে,
তারপর তুমি এসে ডাকবে যখন,
সাড়া পাবে না
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)