প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

ভিক্ষুক গাছ | তৈমুর খান

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

তৈমুর খান

ভিক্ষুক গাছ


দু-একটি ভিক্ষুক গাছ পথপ্রান্তে দাঁড়িয়ে আছে
যদিও নিরিবিলি পায়
উলঙ্গ আলোরা এসে চারিপাশে নাচে

পাখি নেই, পাখি নেই
মড়কের শকুনেরা উড়ে যায় দূরের আকাশে

চাঁদ চলে যায় সারারাত ভেসে ভেসে
দু-এক ছটাক জ্যোৎস্না মাথার উপর ফেলে দেয়
বর্ষা এলেই গাছ গর্ভবতী হবে

গাছের ভেতরে কথা জমে আছে
অনেক অনেক কথা

আজ শুধু ভিক্ষুক হয়ে রাত জাগে
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)