প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

মৃত্তিকার প্রতিমারা | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

দেবকুমার মুখোপাধ্যায়

মৃত্তিকার প্রতিমারা


ঘটেই বিসর্জন সাঙ্গ
মৃত্তিকার প্রতিমারা 
রোদে, জলে, জ্যোৎস্নায় 
গঙ্গার বাতাসে
বিবর্ণ হতে থাকে মাটিতে, ধুলায়
 
তাদের বিকল্প এলে আগামী বছর 
আবারও শঙ্খধ্বনি, মন্ত্রপাঠ 
ধূপ, ধুনো, আরতি, অঞ্জলি
 
পৃথিবীর বয়স বাড়ে 
দেবতা সাকার 
নিরাকারে উৎসব জমে না
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)